চারঘাট (র্জাশাহী) প্রতিনিধি : সারা দেশের ন্যায় রাজশাহীর চারঘাট উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণ বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্বর্ধনা অনুষ্ঠান ৯ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
চারঘাট উপজেলা নির্বাহী অফিসার মোছা: শরীফুন্নেসা এর সভাপতিত্বে রোকেয়া দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আ’লীগ যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জমেলা বেগম, সহকারী কমিশনার (ভুমি) মো. আলমগীর কবির। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক লীগ কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম বাদশা, সহকারী অধ্যাপক মাজদার রহমান, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ এনজিও প্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়নের নারী-পুরুষ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে রতœগর্ভা রোকেয়াসহ পাঁচজন জয়িতা নারীকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।




