ads

বুধবার , ১১ মে ২০২২ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা আক্রান্ত সাকিব, খেলা হচ্ছে না প্রথম টেস্ট

শ্যামলবাংলা ডেস্ক
মে ১১, ২০২২ ১:৪৯ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান করোনা আক্রান্ত হয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

Shamol Bangla Ads

বিসিবি এক মেইল বার্তায় জানিয়েছে, বুধবার চট্টগ্রামে দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল সাকিবের। তার আগে করা পিসিআর টেস্টে করোনা পজিটিভ এসেছেন তিনি।

দ্বিতীয়বার টেস্ট করা হলে করোনা পজিটিভ আসায় প্রথম টেস্টে খেলা হবে না তার। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। সুস্থ হয়ে উঠলে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে খেলতে বাধা নেই এই বাঁ-হাতি অলরাউন্ডারের।

Shamol Bangla Ads

বাংলাদেশ আগামী ১৫ মে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলবে। ওই ম্যাচের জন্য এরই মধ্যে চট্টগ্রামে ক্যাম্প শুরু করেছে দলের অন্য ক্রিকেটাররা। তবে সাকিবের যোগ দেওয়ার কথা ছিল পরে। সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৩ মে।

উল্লেখ্য, এর আগে বিশ্রাম ও পারিবারিক কারণে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না সাকিব। গত এক বছরে মাত্র ৩টি টেস্ট খেলেছেন এই বাঁ-হাতি স্পিনার। সর্বশেষ ঘরের মাঠে গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন তিনি। ওই সিরিজেও ইনজুরির কারণে এক ম্যাচে খেলতে পারেননি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!