শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন, অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ ও ক্লিনিকসমূহে নেবুলাইজার মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ ডি এম শহিদুল ইসলাম এর উদ্বোধন করেন।

ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দা তানজিনা আফরিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শাহনেওয়াজ নোমান, মেডিকেল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ, ডা. ফিরোজ আলম জনি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোজাম্মেল হোসেন মানিকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। উপজেলা পরিষদ এর বাস্তবায়ন করে। অর্থায়ন করে বাংলাদেশ সরকার ও জাইকা।
জানা গেছে, সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের ফলে এখন থেকে করোনা আইসোলেশন ও অন্যান্য ওয়ার্ডে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে। এতে করে রোগীদের অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হলে তা সরবরাহ করা যাবে। এই গুরুত্বপূর্ণ উপকরণ সংযোজনে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।




