বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাবুগঞ্জ সপ্তবর্ণ মিনি ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলা স্টেডিয়াম মাঠে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্ধোধন করেন ক্রীড়ানুরাগী সাবেক প্রধান শিক্ষক শাহজাহান মানিক।
সপ্তবর্ণ সাংস্কৃতিক সংসদ ও পাঠাগারের সভাপতি মোঃ রুবেল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন।বিশেষ অতিথি ছিলেন আ’লীগ নেতা আঃ মান্নান মাস্টার,ছাত্রলীগ সভাপতি আক্তারুজ্জামান মিলন,আঃ মতিন রাঢ়ী।বক্তব্যে রাখেন,রিয়াজুল ইসলাম,নূরুল আলম,মোঃ মোসলেম খান,জিয়াউল হক,কামাল সরদার প্রমূখ। খেলায় জুপিটার সংঘ ১-০গোলে ব্লু স্কাইকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।




