ads

বৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব যক্ষ্মা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মার্চ ২৪, ২০২২ ১:১১ অপরাহ্ণ

বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে বিশ্ব যক্ষ্মা দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে ২৪ মার্চ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন অফিস ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ব্র্যাকের সহযোগিতায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. জসিম উদ্দিন।

সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্যরে সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (কো-অর্ডিনেটর) ডা. নাহিদ কামাল কেয়া।

Shamol Bangla Ads

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আসমাউল হোসনার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যক্ষ্মা কার্যক্রমের জেলা সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. সুদীপ্ত বিকাশ ভট্টাচার্য, ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী, ব্র্যাকের ম্যানেজার (যক্ষ্মা) ডা. নার্গিস আক্তার, জেলা নাটাবের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান মোরাদ, জেলা নার্সেস এ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুন্নাহার স্বপ্না প্রমুখ।

এর আগে একটি র‌্যালি সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ওইসময় সিভিল সার্জন অফিস, জেলা সদর হাসপাতালের চিকিৎসক-নার্স ও ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!