ads

রবিবার , ২০ মার্চ ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে টিসিবির পণ্য বিতরণ উদ্বোধন

রেজাউল করিম বকুল
মার্চ ২০, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ

আসন্ন রমজান উপলক্ষে সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয়ের আওতায় শেরপুরে শ্রীবরদীতে টিসিবি’র মাধ্যমে পণ্য বিতরণ উদ্বোধন করা হয়েছে। ২০ মার্চ রবিবার সকাল ১১ টায় গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিক্রয় কর্মসূচীর উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন।

Shamol Bangla Ads

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহি কর্মকর্তা নিলুফা আক্তার, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ জলিলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব একেএম ফজলুল হক চান বলেন, জেলার ৫২ টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালিকা তৈরি করেছে জেলা প্রশাসন। উপজেলায় টিসিবির নির্ধারিত ডিলারের মাধ্যমে কম মূল্যে এই পণ্য পাবে ১৭ হাজার ৪শ ৮১টি পরিবার। ৩ দফায় মশুর ডাল, সয়াবিন তেল, চিনি ও ছোলা দেয়া হবে।

Shamol Bangla Ads

এসব পণ্য নিতে দীর্ঘ সারিতে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যম আয়ের মানুষেরাও লাইনে দাড়িয়ে খাদ্য ক্রয় করতে দেখা গেছে।

Need Ads
error: কপি হবে না!