পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ২ বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। ৬ ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলার হিরণপুর বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে উপজেলার নারানন্দিয়া ইউনিয়নের পাইকউড়া গ্রামের আবুল কাসেম (৫২) ও বৈরাটি ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের রফিকুল ইসলাম (২৮)।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বশীর আহমেদ জানান, পূর্বধলায় ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা বুধবার উপজেলার হিরণপুর বাজারে নাশকতা সৃষ্টি করার সময় পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে ২ পুলিশ সদস্যকে আহত করে। এ ঘটনায় জড়িত অভিযোগে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।




