ads

শুক্রবার , ১৮ মার্চ ২০২২ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দ্রব্যমূল্য বাড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাচ্ছে একটি চক্র : দীপু মনি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৮, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ

একটি চক্র দ্রব্যমূল্য বাড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, দ্রব্যমূল্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সে ব্যাপারে সরকারের পূর্ণ প্রচেষ্টা রয়েছে।

Shamol Bangla Ads

শুক্রবার (১৮ মার্চ) চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে আইসিইউ ওয়ার্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখার জন্য সরকারের অনেকগুলো মন্ত্রণালয় ও সংস্থা রয়েছে এবং কাজ করছে। তবে আমরা মনে করি সব পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে।

Shamol Bangla Ads

এ সময় আরও উপস্থিত ছিলেন-চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম মাহবুবুর রহমান, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সানজিদা শাহনাজ, প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

Need Ads
error: কপি হবে না!