ads

শনিবার , ৭ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৭, ২০১৩ ২:৪৫ অপরাহ্ণ

worldcup_2014শ্যামলবাংলা স্পোর্টস : ২০১৪ বিশ্বকাপ ফুটবলের গ্র“প নির্ধারণী ড্র সম্পন্ন হয়েছে। ৬ ডিসেম্বর শুক্রবার রাতে ব্রাজিলে ওই ড্র অনুষ্ঠিত হয়।
‘এ’ গ্রুপে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গী ক্রোয়েশিয়া, মেক্সিকো ও ক্যামেরুন। স্বাগতিক হলেও যথেষ্ট কঠিন গ্রুপে পড়তে হয়েছে ব্রাজিলকে। বিশেষ করে মেক্সিকানদের বিপক্ষে গত এক-দেড় দশকের হতাশাজনক পারফরম্যান্স ব্রাজিলিয়ানদের দুশ্চিন্তায় ফেলবেই। ক্রোয়েশিয়ার লড়াকু ফুটবল আর আফ্রিকার অন্যতম পরাশক্তি ক্যামেরুনও নেইমারদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে।
বি গ্র“পে রয়েছে স্পেন, নেদারল্যান্ডস, চিলি ও অস্ট্রেলিয়া। ২০১০ বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। কাকতালীয়ভাবে আগামী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে স্প্যানিশ ও ডাচরা।
‘সি’ গ্রুপে খেলবে কলম্বিয়া, গ্রিস, আইভরি কোস্ট ও জাপান।
‘ডি’ গ্রুপের ৪ দলের ৩ টিই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। এর মধ্যে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি, দুবার বিশ্বকাপজয়ী উরুগুয়ে ও একবার বিশ্বকাপজয়ী ইংল্যান্ড। গ্রুপের অন্য দল কোস্টারিকা।
‘ই’ গ্রুপে রয়েছে আরেক সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স। সেখানে তাদের সঙ্গী সুইজারল্যান্ড, ইকুয়েডর ও হন্ডুরাস।
‘এফ’ গ্রুপে লিওনেল মেসির আর্জেন্টিনা খেলবে নাইজেরিয়া, ইরান ও বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে।
‘জি’ গ্রুপে রয়েছে জার্মানী, পর্তুগাল, ঘানা ও যুক্তরাষ্ট্র। জার্মানির সাবেক তারকা স্ট্রাইকার ইয়ুর্গেন ক্লিন্সমান এখন যুক্তরাষ্ট্রের কোচ। আগামী বিশ্বকাপে গ্রুপ পর্বে ক্লিন্সমানের দল মুখোমুখি হবে জার্মানির। জার্মানি ও ঘানা একই গ্রুপে পড়ায় মুখোমুখি হতে হবে দুই ভাই জেরম ও কেভিন প্রিন্স-বোয়াটেংকে।
শেষ গ্রুপ ‘এইচ’-এ রয়েছে বেলজিয়াম, রাশিয়া, আলজেরিয়া ও দক্ষিণ কোরিয়া। এই গ্র“পে তেমন কোন চমক নেই।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!