ads

রবিবার , ১৩ মার্চ ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লিভভের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রুশ বিমান হামলা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৩, ২০২২ ২:১৫ অপরাহ্ণ

পশ্চিম ইউক্রেনের লিভভ অঞ্চলে অবস্থিত আন্তর্জাতিক শান্তিরক্ষী ও নিরাপত্তা কেন্দ্রে রাশিয়া বিমান হামলা চালিয়েছে। ৮টি ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে বলে জানিয়েছেন সামরিক কর্মকর্তারা। ১৩ মার্চ রবিবার স্থানীয় সময় সকালে এই হামলা হয় বলে জানান তারা। লিভভের আঞ্চলিক সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

Shamol Bangla Ads

বিবিসি জানিয়েছে, ইউক্রেনের এই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রটি লিভভ শহরের ৩০ কিলোমিটার উত্তরপশ্চিমের জেলা ইয়াভোরিভে অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ছবিতে রুশ হামলার পর ওই এলাকার আকাশে ব্যাপক ধোঁয়াও দেখা গেছে।

লিভভের মেয়রও সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন বলে টুইটারে এক সাংবাদিক জানিয়েছেন। এখানে ৮টি ক্ষেপনাস্ত্রও ছোড়া হয়েছে। হতাহতদের উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে সিএনএনের টিম জানায়, ভোর ৬টার দিকে বহু বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

Shamol Bangla Ads

পশ্চিমের এই শহর ছাড়াও রোববার সকালে ইউক্রেনের বিভিন্ন অংশেই বিমান হামলার সতর্কতামূলক সাইরেন শোনা গেছে। কিয়েভের কাছাকাছি অবস্থান নিয়েছে রুশ বহর। এর আগে শুক্রবার রাশিয়ান সেনারা পশ্চিমের শহরের একটি বিমানবন্দরে হামলা চালায়।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এ পর্যন্ত ১৩০০ ইউক্রেনীয় নিহত হয়েছেন বলে দাবি করেছে প্রেসিডেন্ট জেলেনস্কি। তার দাবি ইউক্রেনের প্রতিরোধে ১২ সহস্রাধিক রুশ সেনা নিহত হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!