ads

শুক্রবার , ৬ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংকট নিরসনে সংলাপের কোন বিকল্প নেই : লে. জে. (অব) মাহবুব

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৬, ২০১৩ ৮:২৪ অপরাহ্ণ

Mahbubশ্যামলবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান চলমান রাজনৈতিক সংকট নিরসনে আবারও সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সংলাপের কোন বিকল্প নেই।  তিনি ৬ ডিসেম্বর শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সংঘাতের রাজনীতি ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
বিরোধীদলের ওপর গ্রেফতার, নির্যাতন বন্ধ করে কারারুদ্ধ নেতাকর্মীদের মুক্তি দিয়ে সংলাপের পরিবেশ তৈরী করতে সরকারের  প্রতি আহবান জানিয়ে মাহবুব বলেন, সংলাপ করতে হলে, আমাদের নেতাকর্মীদের হত্যা, গুম, নির্যাতন ও গ্রেফতার করা বন্ধ করতে হবে। কারারুদ্ধ নেতাদের মুক্তি দিয়ে সরকারকেই সংলাপের পরিবেশ তৈরি করতে হবে।
তিনি বলেন, আপনারা কেন সংলাপে বসবেন না। সংলাপে আপনাদের ভয় কোথায়?  আমরা সবাইতো বাংলাদেশের নাগরিক। প্রহসন, সন্ত্রাস, ভুয়া নিবার্চন করবেন না। যদি করেন, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ গণতন্ত্র টিকিয়ে রাখতে প্রহসনের নিবার্চন প্রতিহত করবে। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে সবদলই তাতে অংশগ্রহণ করবে।
তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের বিষয়টি খুবই লজ্জাকর। বাংলাদেশ ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এখানকার অস্থিতিশীলতা এ অঞ্চলকে (এশিয়া) উদ্বিগ্ন করে তুলবে। যে দেশ বিশ্ব শান্তি স্থাপন করেছে সে দেশে আজ সংঘাত। এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না। আমার বিশ্বাস তারানকো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দু’পক্ষের মধ্যে সংলাপের বাণী নিয়েই আসছেন।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব  করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারী। বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, বিএনপি নেতা রফিক সিকদার, যুবদলের দফতর সম্পাদক কাজী রফিক প্রমূখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!