ads

বুধবার , ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বসন্ত আড্ডা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ৭:১২ অপরাহ্ণ

শেরপুরে আমরা ক’জন সাহিত্যপ্রেমীদের আয়োজনে বসন্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ‘ফাগুন হাওয়ায় করেছি যে দান’ এ শ্লোগানকে সামনে রেখে ২৩ ফেব্রুয়ারি বুধবার বিকেলে শেরপুর সরকারি কলেজের খোলা মাঠে অনলাইন বুকশপ প্রিয় পুস্তক ডটকম ও বই নিয়ে সব ফেসবুক গ্রুপের বিশেষ সহযোগিতায় ওই বসন্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান রুবেল প্রকৃতজনের সঞ্চালনায় ওই আড্ডায় সংক্ষিপ্ত আলোচনা, কবিতা পাঠ, স্বরচিত গান পরিবেশ, নৃত্য এবং বরই ভর্তা ও পিঠা খাওয়া ও জম্পেশ আড্ডার আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন কবি সংঘ বাংলাদেশের সভাপতি জেলার প্রবীণ কবি-সাংবাদিক তালাত মাহমুদ, শেরপুর সরকারি কলেজের  রাষ্টবিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, কবি আবদুল আলীম তালুকদার, হাদিউল ইসলাম, রোজীনা তাসমীন, মুক্তিযোদ্ধা আজিজুর রহমান মন্ডল, ছড়াকার মোস্তাফিজুল হক, আশরাফ আলী চারু, জান্নাতুল রিকসনা, জ্যোতি পোদ্দার, রফিক মজিদ, জাহাঙ্গীর আলম, প্রিয় পুস্তক ডটকমের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক প্রভাষক মহিউদ্দিন সোহেল, হাসান নাশিদ, রবিউল ইসলাম টুকু, আজাদ সরকার, ব্রিজেট বেবী, সালমা শৈলীসহ বিভিন্ন উপজেলার নবীন-প্রবীণ কবি-সাহিত্যিক, লেখক, গবেষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!