ads

মঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় দলে বিপিএল মাতানো মুনিম

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২২ ২:০৬ অপরাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন বিপিএল মাতানো মুনিম শাহরিয়ার। ফরচুন বরিশালের হয়ে খেলা এ ব্যাটার ৬টি ম্যাচ খেলে ১৭৮ রান করেছেন। হাফসেঞ্চুরি করেছেন একটি। তার ব্যাটিং গড় ছিল ১৫২.১৩। আর এই গড়ের কারণেই আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সুযোগ মিলল তার।

Shamol Bangla Ads

আগামী ৩ ও ৫ মার্চ আফগানদের বিপক্ষে ২০ ওভারের লড়াইয়ে মুখোমুখি হবে টাইগাররা। দুটি ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।১৪ সদস্যের এ দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ইয়াসির আলীও। এছাড়া দলে ফিরেছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও লিটন দাস। তারা পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না। আর পাকিস্তান সিরিজে দলে থাকা আমিনুল ইসলাম বিপ্লব, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি, সাইফ হাসান ও আকবর আলি বাদ পড়েছেন।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড :

Shamol Bangla Ads

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মাহাদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ।

Need Ads
error: কপি হবে না!