ads

সোমবার , ২১ ফেব্রুয়ারি ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ, দ্বীপে ৪ হাজার পর্যটক আটকা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২২ ১:৩৬ অপরাহ্ণ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় প্রায় চার হাজার পর্যটক আটকা পড়েছে। ২০ ফেব্রুয়ারি রবিবার রাতে কক্সবাজার জেলা প্রশাসন সেন্ট মার্টিনগামী সব ধরনের জাহাজ চলাচল এক দিনের জন্য বন্ধ ঘোষণা করে।

Shamol Bangla Ads

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি হওয়ায় এক দিনের জন‍্য জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় পর্যটকদের আবাসিক হোটেলের কক্ষভাড়া ৫০ শতাংশ ছাড় দিতে বলা হয়েছে। তিনি বলেন, আবহওয়া পরিস্থিতির উন্নতি হলে ফের জাহাজ চলাচল শুরু হবে।

এদিকে জাহাজ চলাচল বন্ধ হওয়ায় সেন্ট মার্টিন দ্বীপে প্রায় চার হাজার পর্যটক আটকা পড়েছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, হঠাৎ জাহাজ বন্ধ হওয়ায় চার হাজার পর্যটক আটকা পড়লেও এই সংখ্যা আরো কমতে পারে। কারণ অনেক পর্যটক নিজ উদ‍্যোগে সেন্ট মার্টিন ত‍্যাগ করার সম্ভাবনা রয়েছে।

Shamol Bangla Ads

‘সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (স্কোয়াব)-এর সভাপতি তোফায়েল আহমেদ জানান, জেলা প্রশাসনের নির্দেশনার আলোকে কর্তৃপক্ষ এক দিনের জন্য জাহাজ চলাচল বন্ধ রেখেছে। তবে পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও সেবার বিষয়টি তাঁরা দেখভাল করবেন।

Need Ads
error: কপি হবে না!