সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল উপজেলা শাখায় উদ্দ্যেগে লাঠি মিছিল ও সমাবেশ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় স্বেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি হিরাদুল ইসলাম হিরোর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক দাউদার মাহমুদ, যুবদল সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব,উপজেলা ছাত্রদল সভাপতি ওমর ফারুক,সাধারণ সম্পাদক ভিপি শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার তুহিন, যুবদলের তথ্য ও যোগাযোগ বিষয়ক সহ-সম্পাদক জয়দেব কুমার সাহা প্রমূখ।




