ads

শনিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ৫:১৪ অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ১৫০ জন। গতকাল শুক্রবার থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও রোগী শনাক্ত হয়। ১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

শুক্রবার একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু এবং ২ হাজার ৫৮৪ জন রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সে অনুযায়ী গতকালের চেয়ে আজ শনিবার মৃত্যু ও শনাক্ত উভয়ই কমেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৪৪ জন। আর মোট রোগী শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৭৮ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ লাখ ৪৫ হাজার ৩৩২ জন করোনা রোগী।
গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৭৪টি সক্রিয় ল্যাবে ২৪ হাজার ৬৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনাভাইরাস পজিটিভ শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ।

Shamol Bangla Ads

যেখানে গতকাল ২৭ হাজার ৭৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনাভাইরাস পজিটিভ শনাক্তের হার ছিল ৯ দশমিক ৩১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৭ জন পুরুষ ও ৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৫ জন, চট্টগ্রামে ৪, রাজশাহীতে ১, খুলনায় ১, বরিশালে ১ ও রংপুরে ১ জন মারা গেছেন।

এর আগে গতকাল শুক্রবার ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৭ জন নারী ছিলেন। ঢাকা বিভাগে মারা যান ১৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ৩, রাজশাহীতে ২, খুলনায় ১, সিলেটে ৩ ও রংপুরে ১ জন মারা যান।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

Need Ads
error: কপি হবে না!