ads

সোমবার , ৭ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে পুলিশী অভিযানে গ্রেফতার ৮

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ফেব্রুয়ারি ৭, ২০২২ ৭:২১ অপরাহ্ণ

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত ও প্রতারণা মামলার আসামিসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

Shamol Bangla Ads

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও আদালতে চলমান মামলাসমূহ দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষে আদালত কর্তৃক জারীকৃত পরোয়ানা তামিলে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ লক্ষে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের দায়ে এবং পরোয়ানাভুক্তসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মাঝে পুলিশ পরিদর্শক আরাফাত জাহান চৌধুরীর নেতৃত্বে একটি টীম কাচিঝুঁলি গোলাপজান রোড থেকে জাতীয় পরিচয়পত্র জাল মামলার আসামী তামিম হাসানকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে জাল জাতীয় পরিচয়পত্রের কপি ও কম্পিটার সামগ্রী জব্দ করে পুলিশ। এসআই আবুল কাশেমের নেতৃত্বে একটি টিম শম্ভুগঞ্জ সবজিপাড়া থেকে মাদক ব্যবসায়ী মোঃ রাহাতকে আড়াই গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রিজ মোড় থেকে চুরি (পুরাতন) মামলার আসামী জীবন মিয়া ও আশরাফুলকে গ্রেফতার করে।

Shamol Bangla Ads

এছাড়া এএসআই মোর্শেদ, এএসআই নূরুজ্জামান, এএসআই আল আমিন জিআর মামলায় পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেফতার করে। এর মাঝে একজনের নামে দুটি পৃথক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃতরা হলো, মালগুদামের মোঃ খোরশেদ, র‌্যালীর মোড়ের মোঃ আরমান ও নওমহল নন্দিবাড়ির রতন মিয়া। ওসি আরো বলেন, এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীসহ অভিযুক্তদের গ্রেফতারে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!