ads

সোমবার , ৭ ফেব্রুয়ারি ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে উপ-নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে যুবকের ৭ দিনের কারাদণ্ড

খোরশেদ আলম, ঝিনাইগাতী
ফেব্রুয়ারি ৭, ২০২২ ৪:০০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে মালিঝিকান্দা ইউনিয়নের ইউপি সদস্য পদে উপ-নির্বাচনের কেন্দ্রে ঢুকে প্রভাব বিস্তারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে রাজিব আহাম্মেদ (৪২) নামের এক যুবককে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৭ ফেব্রুয়ারি সোমবার বিকেলে উপজেলার তিনানী আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

Shamol Bangla Ads

জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার ৯ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সামেদুল ইসলাম ফুটবল প্রতিক ও আবদুল বাক্কি মোরগ প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করে ২ জন সমপরিমাণ ভোট পাওয়ায় সোমবার ওই ওয়ার্ডে উপ- নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রে ঢুকে দায়িত্বরত পুলিশের সাথে অসদাচরণ ও বল প্রয়োগ করেন রাজিব।

পরে পুলিশ কর্মকর্তা বিষয়টি কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীনকে অবগত করলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দন্ডবিধির ১৮৬০ এর ১৭১(চ) ধারা অনুযায়ী ৫০০ টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম দণ্ডাদেশ দেন।

Shamol Bangla Ads

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads
error: কপি হবে না!