শেরপুরের শ্রীবরদী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নবনির্বাচিত সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মাঠে সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার।

তিনি বলেন, আপনারা আজ শপথ নিয়েছেন নিজেকে সততার সাথে কাজ করবেন। এটি অক্ষুণ্ন রাখতে সবার প্রতি আহবান জানান তিনি।
উপজেলা প্রশাসনের আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উপজেলা রিসোর্সের ইন্সট্রাক্টর মহির উদ্দিনের সঞ্চালনায় শপথ গ্রহন অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ, নবনির্বাচিত কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদ উল্লাহ তালুকদার, কুড়িকাহনীয়া ইউপি চেয়ারম্যান ফিরুজ খান নুন, গড়জরিপা ইউপি চেয়ারম্যান এমএ জলিল, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান, ভেলুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, গোসাই পুর ইউপি চেয়ারম্যান শাহ জামাল ইসলাম আশিক প্রমুখ।

ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ।




