ads

শুক্রবার , ২৮ জানুয়ারি ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আমিনুল

সিফাত শাহরিয়ার, নালিতাবাড়ী
জানুয়ারি ২৮, ২০২২ ১:৫৪ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম। স্ত্রীর চিকিৎসাজনিত কারণে বর্তমান চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু ছুটি নেওয়ায় তাকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম স্বাক্ষরিত পত্রে ওই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা গেছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু তার স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে যেতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক মাসের ছুটির আবেদন জানান। আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয় ২৬ জানুয়ারি থেকে এক মাসের ছুটির আবেদন মঞ্জুর করে।

একই সাথে পরিষদের অর্থনৈতিকসহ অন্যান্য কাজের ক্ষমতা প্রদান করে ২৬ জানুয়ারি থেকে এক মাসের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলামকে। গত ২৫ জানুয়ারি সংশ্লিষ্ট মন্ত্রণালয় পত্রটি ইস্যু করে।

Shamol Bangla Ads

মন্ত্রণালয় থেকে পত্র জারির পর ২৬ জানুয়ারি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম। তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!