নীলফামারী প্রতিনিধি : দলের চেয়ারম্যান এইচ.এম এরশাদের ঘোষণার এক দিনের মধ্যে নীলফামারীর ৪টি সংসদীয় আসনে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলেন জাতীয় পার্টির চার প্রার্থী। বৃহস্পতিবার জেলা রির্টানিং অফিসারের কাছে আবেদন করে তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জাকীর হোসেন জানান, নীলফামারী-১ আসনে বর্তমান সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, নীলফামারী-২ আসনে জয়নাল আবেদীন, নীলফামারী-৩ আসনে বর্তমান সংসদ সদস্য কাজী ফারুক কাদের ও নীলফামারী-৪ আসনে আলহাজ্ব শওকত চৌধুরী প্রত্যাহার করে নিয়েছেন।




