ঝালকাঠি সংবাদদাতা : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও আটককৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ঝালকাঠিতে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বরিশাল-নলছিটি সড়কে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিল শেষে বিএনপি যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীরা বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের শিমুলতলা ও বরিশাল-নলছিটি সড়কের তেওলা নামক স্থানে গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। এসময় তারা রাস্তায় আগুন জালিয়ে অবরোধ সৃষ্টি করে। অন্য দিকে পুলিশ ঝালকাঠি সদর থেকে সাইদুল ইসলাম ও নলছিটি থেকে আব্দুর রহমান তালুকদার নামে ২ বিএনপির কর্মিকে গ্রেফতার করেছে।




