ads

বুধবার , ৪ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনার মনোহরপুরে কেরাম খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৪, ২০১৩ ৮:৩৬ অপরাহ্ণ

PHOTOপাবনা প্রতিনিধি : পাবনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুগ্রুপের রক্তক্ষয়ি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। ৪ ডিসেম্বর বুধবার সকালে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সদর উপজেলার মনোহরপুর বড়ব্রীজের পাশে একটি মার্কেটে কেরাম খেলাকে কেন্দ্র করে ওই সংঘর্ষ হয়। আহতরা হচ্ছে মনোহরপুর গ্রামের মোল্লা পরিবারের আব্দুল হামিদ মোল্লা (৫৫), মহসিন মোল্লা (৫০), ওমেদ মোল্লা (৪৭), রেজাউল মোল্লা (৩৮), আসাদ মোল্লা (২৮), রহিম মোল্লা (২৭) ও মিজানুর রহমান (২৬)। একই গ্রামের আনজাল পাড়ার দেলোয়ার হোসেন দেলো (৩৮) ও রিপন (২৭)। আহতদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কেরাম খেলাকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে বচসা হয়। স্থানীয়রা দু’গ্রুপকেই শান্ত করে বাড়ী পাঠিয়ে দেয়। বুধবার সকালে আনজাল পাড়ার লোকজন মোল্লা বাড়ীর লোকজনদের উপর লাঠিসোঠা, লোহার পাইপ, রড, ধারালো অস্ত্র ও দেশীয় তৈরী পাইপগান নিয়ে হামলা করলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।
স্থানীয়রা জানান, উভয় গ্রুপের সংঘর্ষে মোল্লা পরিবারের বেশকিছু লোকজন গুরুতর আহত হয়। পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনও থানায় কোন মামলা দায়ের হয়নি বলে জানা গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!