ads

শুক্রবার , ৫ নভেম্বর ২০২১ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন বছরের শুরুতেই আসছে সিয়াম-পূজার ‘শান’

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৫, ২০২১ ৯:৪২ অপরাহ্ণ

নতুন বছরের প্রথম শুক্রবার (৭ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা সিনেমা ‘শান’। এরই মধ্যে ছবিটির একটি পোস্টার প্রকাশ করে এ ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা ফিল্মম্যান।

Shamol Bangla Ads

পোস্টারে দেখা যাচ্ছে, কাঁটাতার সামনে রেখে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছেন। তাদের চোখে পট্টি বাঁধা। শরীরে নির্যাতনের ছাপ স্পষ্ট। এরকম নীল আবহের পোস্টারটি দেখে অনেকেই প্রশংসা করছেন। প্রত্যাশা পরিমাণও বেড়েছে জ্যামিতিক হারে।

সিয়াম গণমাধ্যমকে জানিয়েছেন, শান আমার ক্যারিয়ারের প্রথম পুরোপুরি অ্যাকশন ঘরানার ছবি। করোনা পরবর্তী যেসব ছবি কমার্শিয়াল ভ্যালু যোগ করে প্রযোজক শিল্পীসহ পুরো ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেবে শান তেমনই একটি ছবি।

Shamol Bangla Ads

পরিচালক এম রাহিম গণমাধ্যমকে জানিয়েছেন, নায়কের আচরণ ধারালো, তীক্ষ্ণ। অপারেশনে যেদিকে যাবে একদম কেটে বের হয়ে যাবে। সম্পূর্ণ বাংলাদেশি ফ্লেবারের শান। ছবিটি বানিয়েছি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার জন্য। সবার আগে সেখানে মুক্তি দেব, পরে ওটিটি বিবেচনা করবো।

সত্য ঘটনাকে কেন্দ্র করে এর কাহিনি সাজিয়েছেন আজাদ খান। তিনিসহ সিনেমাটির প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা। সিয়াম পূজা ছাড়াও ‘শান’-এ অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন ও আরমান পারভেজ মুরাদ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!