এইচ এম নাসির উদ্দিন আকাশ ঝালকাঠি ঃ- ঝালকাঠি জেলায় এ বছর লাউ চাষকরে কৃষকরা বাম্পার আয় পেয়েছে। বসত বাড়ী সংলগ্ন ভিটা বাড়ী মাছ চাষ করা ঘেরের চারিপাশে পতিত জায়গায় ও রাস্তার পাশে লাউ চাষকরে কৃষকরা হাজার হাজার টাকার লাউ ও শাক হিসাবে লাউয়ের ডগা বিক্রয় করে। আগাম স্থানীয় ও হাইব্রিড জাতের লাউয়ের চাষ করে কৃষকরা ফলনও ভাল পেয়েছে। বাজারে সর্বনিম্ন ৪০ টাকা থেকে ৭০-৮০ টাকা পর্যন্ত একটি লাউ বিক্রয় করে আয় পেয়েছে এবং ৪ ফুট লম্বা একটি লাউয়ের ডগা শাক হিসাবে বিক্রয় করে নূন্যতম পর্যায় ১০ টাকা করে আয় পেয়েছে। এছাড়াও গ্রামাঞ্জলের কৃষক পরিবার বসত বাড়ীর আঙ্গীনায় লাউ চাষ করে পরিবারের চাহিদা মিটিয়েও কিছু বিক্রয় করে বাড়তি আয় পেয়েছে। ঝালকাঠি সদর উপজেলার চর ভাটারাকান্দা গ্রামের জাহাঙ্গীর হোসেন হাওলাদার ৭ শতাংশ জায়গায় লাউয়ের চাষ করেছে। সে প্রথম দফায় ১০ হাজার টাকার লাউ ও ১২০০ টাকার লাউয়ের ডগা বিক্রয় করে আয় পেয়েছে। সে লাউ ক্ষেতের নিচে মিশ্র চাষ হিসাবে লালশাকের মিশ্র চাষ করেছে। জাহাঙ্গীর জানান সে লাউ থেকে ২০ হাজার টাকা আয় পেয়েছে এবং দেড় হাজার টাকার লাউয়ের ডগা বিক্রয় করেছে। ঝালকাঠি সদর উপজেলার ধারাখানা গ্রামের আদর্শ কৃষক সুলতান হাওলাদার জানান সে ১৫ শতাংশ জায়গায় লাউয়ের চাষকরে ৪০ হাজার টাকার লাউ বিক্রয় করেছে এবং ১০ হাজার টাকার শাক হিসাবে লাউয়ের ডগা বিক্রয় করেছে। তিনি আশা করেন সে আরো লাউ ও লাউ শাক বিক্রয় করে আরো আয় পাবেন। মাঠ পর্যায় কর্মরত উপ-সহকারি কৃষি কর্মকর্তা পার্থ সারথি জানান গ্রামাঞ্চলে এবার লাউচাষ করে বাজার ভাল থাকায় কৃষকরা মাত্রাতিরিক্ত আয় পেয়েছে এবং শাক বিক্রয় করেও তারা অধিক লাভবান হয়েছে। কৃষি বিভাগের পরামর্শ নিয়েই তারা চাষবাদ করে লাভবান হয়েছে।




