ads

রবিবার , ২৪ অক্টোবর ২০২১ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী উপজেলা টিডব্লিউএ’র নির্বাচন ॥ চেয়ারম্যান কোপেন্দ্র, সেক্রেটারী হিরণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২১ ৮:০৯ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের (টিডব্লিওএ) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর রবিবার দিনব্যাপী গোপন ব্যালটে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ নির্বাচনে সাবেক চেয়ারম্যান কোপেন্দ্র নকরেক চেয়ারম্যান এবং হিরণ চন্দ্র বর্মণ সেক্রেটারী নির্বাচিত হয়েছেন।

Shamol Bangla Ads

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সংগঠন টিডব্লিওএ’র নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ তালিকা অনুযায়ী, মোট ২ হাজার ৭৮৬ ভোটারের মধ্যে ১ হাজার ৫৩০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে কোপেন্দ্র নকরেক ১ হাজার ৪৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অঞ্জন পাঠক পেয়েছেন ২১ ভোট। এছাড়াও সেক্রেটারি পদে প্রধান শিক্ষক হিরণ চন্দ্র বর্মণ ১ হাজার ৩৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্বজিৎ রুদ্র পেয়েছেন ৫০ ভোট।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও টিডব্লিওএ’র আহবায়ক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান-সেক্রেটারী ছাড়া অন্য ১৩টি পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

Shamol Bangla Ads

তবে উপজেলা টিডব্লিউএ’র বর্তমান চেয়ারম্যান লুইস নেংমিনজা জানান, ২০১৩ সালে মোট ভোটার ছিল ৫ হাজার ২শ। বর্তমানে এর সংখ্যা বেড়ে প্রায় ৮ হাজারের কাছাকাছি। অথচ এ নির্বাচনে ভোটার দেখানো হয়েছে মাত্র ২ হাজার ৭৮৬ জন। তিনি এ নির্বাচনকে এক তরফা ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থবিরোধী নির্বাচন বলে দাবি করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!