ads

মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় সিইসি’র বাড়িতে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩, ২০১৩ ২:২৯ অপরাহ্ণ

Chuadangaচুয়াডাঙ্গা প্রতিনিধি : নাশকতার আশংকায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ’র চুয়াডাঙ্গার বাড়িতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা বাড়িটিতে নজরদারি করছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব উদ্দিন খান জানান, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ও অনন্তপুর সড়কের পাশে অবস্থিত ওই বাড়িতে সিইসির পরিবারের কোন সদস্য এখন বসবাস করেন না। বাড়িটি পরিত্যক্ত হলেও নাশকতার আশংকায় পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয় শাহাপুর ক্যাম্প ইনর্চাজ এসআই শহিদুল ইসলামসহ একদল পুলিশকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয়েছে।
প্রতিবেশীরা জানান, এক সময় সিইসি কাজী রকিব উদ্দীন আহমদের বড় ভাই মরহুম কাজী রফি উদ্দীনের ছোট ছেলে কাজী রেফাত আহম্মদ রঞ্জু সপরিবারে এখানে বসবাস করতেন। তিনি বছর তিনেক আগে বাড়িটি ছেড়ে সপরিবারে চট্টগ্রামের বাড়িতে গিয়ে বসবাস শুরু করেন। সেই থেকেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বাড়িতে বর্তমানে কেউ বসবাস না করলেও একজন কেয়ারটেকার বাড়িটি দেখাশোনা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!