ads

মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চাঁদপুরে পুলিশের গুলিতে নিহত ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩, ২০১৩ ১২:৩১ অপরাহ্ণ

Chadpurচাঁদপুর সংবাদদাতা : চাঁদপুর শহরের জিএম সেনগুপ্ত রোডে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক স্কুলছাত্রসহ ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে রতন (২৭) ও সিয়াম (১৫)। সিয়াম চাঁদপুর শহরের আল-আমিন একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র ছিল। এছাড়াও গুলিবিদ্ধ সুমন ও আল-আমিনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে অবরোধের সমর্থনে ১৮ দলের একটি মিছিল শহরের জিএম সেনগুপ্ত রোড এলাকায় জেলা শিল্পকলা একাডেমির সামনে পৌছলে বাধা দেয় পুলিশ। পরে মিছিলটি শহরের শাপলা চত্বর এলাকা ঘুরে আবার জিএম সেনগুপ্ত রোড এলাকায় গিয়ে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। ওইসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে অবরোধকারীরা। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে গুলি ছুড়ে পুলিশ।
চাঁদপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিন জানান, দু’জনই গুলিতে নিহত হয়েছেন। এছাড়া আহত আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে গুলিবর্ষণের কথা অস্বীকার করে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ জানান, মিছিলের শেষভাগ থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে শিবিরকর্মীরা। এরপর তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!