ads

সোমবার , ২ ডিসেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়ার বাড়ি ঘেরাওয়ের উদ্দেশ্যে ট্রাকচালকদের মিছিল, পুলিশের বাধা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২, ২০১৩ ৩:০২ অপরাহ্ণ

driver proccession to khaledaশ্যামলবাংলা ডেস্ক : বিরোধী দলের অবরোধ চলাকালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বাড়ি ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল করেছে বাস-ট্রাক চালক সমিতি। ২ ডিসেম্বর সোমবার সকালে ‘সম্মিলিত গাড়িচালক সমাজ’ এর ব্যানারে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড থেকে সমিতির সভাপতি আলি হোসেনের নেতৃত্বে মিছিলটি শুরু হয়।
মিছিলে অংশগ্রহণকারী চালকরা জানান, বিরোধী দলের হরতাল-অবরোধ চলাকালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। অবরোধকারীরা অতর্কিতে চালকদের ওপর হামলা করে। অবরোধকারীদের দেওয়া আগুনে ইতোমধ্যে অনেক চালক মারা গেছেন । ওইসব ঘটনার প্রতিবাদে বিরোধীদলীয় নেত্রীর বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল করছে চালকরা।
‘’ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, খালেদা জিয়া ঘেরাও হবে’- ইত্যাদি শ্লোগান দিতে দিতে মহাখালী বাসট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে বনানী ঘুরে গুলশান-২ গিয়ে পৌঁছায়। ওই সময় পুলিশ বাধা দিলে রাস্তায় শুয়ে পড়ে মিছিলকারীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি পুনরায় শুরু হয়ে মহাখালী গিয়ে শেষ হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!