ads

শনিবার , ৩০ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাকশীতে ট্রাকের চাপায় যুবদল কর্মী নিহত : ট্রাকে আগুন, মহাসড়ক অবরোধ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৩০, ২০১৩ ৯:৩৬ অপরাহ্ণ

Pabna_District_Map_Bangladeshপাবনা প্রতিনিধি : ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা অবরোধের প্রথম দিন ৩০ নভেম্বর শনিবার রাতে পাবনা-পাকশী মহাসড়কের চাঁদআলীর মোড় নামক স্থানে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মহাবুল ইসলাম (৩৫) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছে। সে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মীরকামারী গ্রামের মৃত ছৈমুদ্দিনের ছেলে। ওই ঘটনার পর অবরোধকারীরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
জানা যায়, ঈশ্বরদীর দাশুরিয়া থেকে একটি ট্রাক চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাওয়ার রাত পৌণে ৭টার দিকে পাবনা-পাকশী মহাসড়কের চাঁদআলীর মোড় নামক স্থানে পৌছুলে পিকেটাররা ট্রাকটি থামানোর চেষ্টা করে। ওই সময় ট্রাকের চালক আরও দ্রুতগতিতে ট্রাকটি চালিয়ে যুবদল কর্মী মহাবুল ইসলামের উপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই মহাবুল নিহত হয়। ওই ঘটনার পর অবরোধকারীরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এবং পাবনা-পাকশী-ঈশ্বরদী কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে মহাসড়কে অবরোধ করে রাখে ১৮ দল সমর্থকেরা। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!