ads

শনিবার , ৩০ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের ৩ আসনেই আ’লীগের প্রার্থীরা বহাল : জাপায় নতুন মুখ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৩০, ২০১৩ ১২:৪৯ অপরাহ্ণ

Untitled-1স্টাফ রিপোর্টার : শেরপুরের ৩টি আসনেই আ’লীগের বর্তমান সংসদ সদস্যদের মনোয়নন বহাল রাখা হয়েছে। অনেক জল্পনা-কল্পনার পর ২৯ নভেম্বর শুক্রবার রাতে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁনকেই চূড়ান্ত করার মধ্য দিয়ে ৩ জনকেই বহাল রাখা হয়। এর পূর্বেই শেরপুর-১ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরপর ৩ বারের এমপি আতিউর রহমান আতিক এবং শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর মনোনয়ন চূড়ান্ত করা হয়।
দলীয় ও স্থানীয় সূত্রগুলো জানায়, শেরপুর-২ আসনে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে চ্যালেঞ্জ করে নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা দলীয় মনোনয়ন প্রক্রিয়া শুরুর বেশ পূর্বেই প্রার্থীতা ঘোষণা করলেও শেষ পর্যন্ত তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত নিয়ে  মনোনয়ন বোর্ডের মুখোমুখি হননি।  যে কারণে ওই আসন থেকে একমাত্র মতিয়া চৌধুরীই দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করায় তিনিই একক প্রার্থী হিসেবে আবির্ভূত হন। এছাড়া আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জেপি’র সাথে আ’লীগের হিসেব-নিকেশের কারণে শেরপুর-১ (সদর) আসনে আতিউর রহমান আতিকের দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি কিছুটা বাধাগ্রস্ত হয়ে পড়লেও শেষ পর্যন্ত সুবিধাজনক অবস্থান বিবেচনায় তার পথও পরিস্কার হয়ে যায়। দলের জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পালসহ তরুণ-তুর্কিদের একটি অংশ শেষ মুহূর্তে হঠাৎ করেই দৌড়ে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও তারা  মূলত: সাংসদ আতিকের অনুকুলেই ছিলেন। যে কারণে তার মনোনয়ন প্রাপ্তির বিষয়টিও সহজ থেকে সহজতর হয়ে উঠে। তবে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে সাংসদ ফজলুল হক চানকে পরিবর্তন করে সাবেক সাংসদ খন্দকার মো. খুররম বা ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমকে মনোনয়ন দেওয়া হতে পারে-এমন গুঞ্জন বেশ পূর্ব থেকে চাউর করে প্রচারিত হলেও শেষ পর্যন্ত বিশেষ কারিশমায় তিনিই বাগিয়ে নিয়েছেন দলীয় মনোনয়ন। এ নিয়ে অন্য দুটি আসনের চেয়ে এ আসনে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে তুলনামূলক অনেকটাই বেশি। এরপরও মনোনয়ন চূড়ান্ত ঘোষণার পরপরই এলাকায় তার সমর্থক ও নেতা-কর্মীদের মিষ্টি বিতরণের ঘটনাও ঘটেছে।
এদিকে শেরপুর-১ (সদর) আসনে জেলা জাপার সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে রোজী সিদ্দিকী ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান মো. খোরশেদ আলম ফর্সাকে জাপার দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে তুলনামূলকভাবে আলহাজ্ব মো. ইলিয়াস উদ্দিন শক্ত অবস্থানে রয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!