ads

শুক্রবার , ২৯ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে নির্বাচনী আচরণ বিধি মানতে মাইকিং

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৯, ২০১৩ ৬:২৮ অপরাহ্ণ
কালীগঞ্জে নির্বাচনী আচরণ বিধি মানতে মাইকিং

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় গাজীপুরের কালীগঞ্জে নির্বাচনী আচরণ বিধি মানতে ভোটার এবং প্রার্থীদের অবগতির জন্য মাইকিং করা হয়েছে।
জানা যায়, গতকাল শুক্রবার সকাল থেকে গাজীপুর-৫ নির্বাচনী এলাকার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদারের আদেশে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। মাইকিং-এ জানানো হয়- আচরণ বিধি মোতাবেক কোন প্রার্থী কিংবা তাহার পক্ষে অন্য কোন ব্যক্তি (১) দালান, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুৎ ও টেলিফোন খুটি বা অন্য কোন দন্ডায়মান বস্তু, সরকারী বা স্থানীয় কর্তৃপক্ষের স্থাপনায়, বাস, ট্রাক, ট্রেন, স্টীমার, লঞ্চ, রিক্সা কিংবা কোন প্রকার যানবাহনে পোষ্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগানো যাবেনা। (২) দেয়ালে লিখে কোন প্রকার নির্বাচনী প্রচার চালানো যাবেনা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচনী এলাকার বিভিন্ন ব্যক্তি কর্তৃক নির্বাচনী প্রচারনা মূলক শুভেচ্ছা জানিয়ে লাগানো পোষ্টার, ষ্টিকার, ব্যানার, বিলবোর্ড সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ উদ্যোগে অপরাসন এবং দেয়াল লিখন সমূহ মুছে ফেলার জন্য আদেশ প্রদান করেন। অন্যথায় নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ অনুযায়ী দায়ী ব্যক্তিদের ৬ মাস কারাদন্ড অথবা ৫০ হাজার টাকা জড়িমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!