তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য সেবারমান উন্নয়নে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা বাঁধন ও এডিডি ইন্টার ন্যাশনালের উদ্দ্যোগে এবং হেল্থ নেটওয়ার্ক অব বাংলাদেশসহ কোর্ড এইড দ্যা নেদারল্যান্ড এর সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজুর সভাপতিত্বে ও জেলা বাঁধন প্রতিবন্ধী সংস্থার সভাপতি সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহিম মোলা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল হক মমিন, তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান, তানোর টিবি ও লেপগ্রোসি ক্লিনিক ইনচার্জ দুরুল হুদা, জেলা বাঁধন প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক উসমান গনি, জেলা বাঁধন প্রতিবন্ধী সংস্থার কমিউনিটি মবিলাইজার মাকসুদা খাতুন প্রমূখ।




