জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : লন্ডনে রেস্টুরেন্ট ব্যবসায় সফলতা ও শ্রেষ্ঠত্ব অর্জন করে বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের ছাতারপই গ্রামের আব্দুল দয়াছ। গত ১৫নভেম্বর সন্ধ্যায় নিজ প্রতিষ্ঠান বোম্বে প্লেইস রেস্টুরেন্টে এক ঝমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে আব্দুল দয়াছকে শ্রেষ্ঠ রেস্টুরেন্ট ব্যবসায়ী পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউরোপিয়ান পার্লামেন্টের মেম্বার রিচার্ড হাউয়েট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাওয়ার হ্যামলেটের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, ডেপুটি মেয়র এএম ওহিদ আহমদ। সভায় কেক কাটার মাধ্যমে পুরস্কার বিতরনী সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় আব্দুল দয়াছের মা জহুরা বিবি, পার্টনার দক্ষিণ সুনামগঞ্জের ঘোড়াডুম্বুর গ্রামের মারুফ রশিদ, ভাই আব্দুল গৌছ, আব্দুল ওয়াহিদ, আব্দুল খয়ের, স্ত্রী জেনিফা বেগমসহ বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রেষ্ঠ এ্যাডওয়ার্ডে ভূষিত আব্দুল দয়াছ এক ফোন বার্তায় জানান, প্রায় দু’কোটি টাকা ব্যয়ে বোম্বে প্লেইস রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করা হয় চলতি বছরের ফেব্র“য়ারি মাসে। প্রায় ৭মাসের মাথায় রেস্টুরেন্টটি সফলতা ও শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়। তিনি এ সফলতার সিড়ি বেয়ে আরো সফলতার সন্ধানে এগিয়ে যাবার চেষ্টা করবেন। তার এ এ্যাডওয়ার্ড ছাতক তথা দেশের গৌরব বয়ে আনবে বলে তিনি মনে করেন। সফলতা অর্জনে তার মা, ভাই ও পার্টনারের প্রত্যক্ষ সহযোগিতা ছিল বলে তিনি জানান।




