ads

বুধবার , ২৭ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মিছিল আতংক : নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২৭, ২০১৩ ৮:০৭ অপরাহ্ণ

Picture From Sreebordi, Rab & Police-ফরিদুজ্জামান, শ্রীবরদী (শেরপুর) : দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ১৮ দলীয় জোটের ডাকা টানা ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে শ্রীবরদীতে দিনব্যাপি ১৮ দলীয় জোটের মিছিল আতংকে পৌরশহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করে। ২৭ নভেম্বর বুধবার বিকেলে ওই মিছিলটি বের হওয়ার কথা পৌর শহরের চারদিকে ছড়িয়ে পড়লে সারা শহরে আতংকের সৃষ্টি হয়। পরে বিশেষ সূত্রে শ্রীবরদী থানা পুলিশ খবর পেয়ে শেরপুরের পুলিশ সুপারকে অবহিত করলে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়। এসময় সহিংস ঘটনা এড়াতে পুলিশ সুপার মেহেদুল করিম ও অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খানের নেতৃত্বে ১৮ দলীয় জোটের ওই মিছিলটিকে পন্ড করার লক্ষ্যে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও র‌্যাবের টহল জোরদার করা হয়।
এদিকে ১৮ দলীয় জোট সূত্রে জানা গেছে, পুলিশ তৎপর থাকায় মিছিলটি বের করার উদ্যোগ নিলেও নিরাপত্তা প্রশ্নে শেষ পর্যন্ত ওই মিছিলটি বের করা সম্ভব হয়নি। অপরদিকে শ্রীবরদী-শেরপুর মহাসড়কে কুড়িকাহনিয়া-ইন্দিলপুরে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ ছাড়া অন্য কোন সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি। কিন্তু নাশকতার ভয়ে শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ দেখা যায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!