ads

বুধবার , ২৭ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পরাজয়ের ভয়ে তিনি নির্বাচনে আসতে চান না : প্রধানমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২৭, ২০১৩ ৩:০৬ অপরাহ্ণ

hasina_44796শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরাজয়ের ভয়ে নির্বাচনে আসতে চান না। তিনি ২৭ নভেম্বর বুধবার রাজধানীর ধানমণ্ডিতে নিজের রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় ওই কথা বলেন।  এসময় তিনি বিরোধী দলকে  মানুষ হত্যা ও নৈরাজ্য বন্ধ করে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে বলেন, উনারা যদি এতই জনপ্রিয় হন, তাহলে নির্বাচনে আসতে ভয় পান কেন?
জামায়াতে ইসলামীর প্রতি সহানুভূতি দেখিয়ে বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে না জেনে বিএনপি তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে। যা খুবই দুর্ভাগ্যজনক।
এছাড়া প্রধান বিরোধী দল বিএনপি যুদ্ধাপরাধীদের স্বার্থ রক্ষার জন্য জনগণের স্বার্থ ও ভোটাধিকার বিঘœ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Need Ads
error: কপি হবে না!