ads

বুধবার , ২৭ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নীলফামারীতে মোটরসাইকেলে আগুন, স্কুল শিক্ষক দগ্ধ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২৭, ২০১৩ ২:৩৯ অপরাহ্ণ

Nilphamari Photo.011নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে অবরোধ চলাকালে মোরসাইকেল পুড়িয়ে দিয়েছে অবরোধ সমর্থকরা। এসময় মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষক অগ্নিদগ্ধ হয়েছেন। ২৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে ওই ঘটনা ঘটে। দগ্ধ হওয়া শিক্ষকের নাম মাজেদুল হক (৩৩)। তিনি নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকর ইউনিয়নের গুড়গুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শহরের সবুজপাড়ার এলাকার ওবায়দুল হকের ছেলে।
শিক্ষক মাজেদুল হক জানান, মঙ্গলবার দুপুরে স্কুল থেকে মোটরসোইকেলযোগে বাড়ি ফেরার পথে কবরস্থান মোড় এলাকায় পৌছলে ৪/৫ জন যুবক পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইলসহ তার দুই হাত, একটি পা পুড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাবুল আখতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে ওই স্কুল শিক্ষক সুস্থ্য রয়েছেন। ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে।

Need Ads
error: কপি হবে না!