ads

সোমবার , ২৫ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বর্তমান সরকার সারা দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে :আব্দুল লতিফ বিশ্বাস এমপি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৫, ২০১৩ ৫:২৭ অপরাহ্ণ

000000সিরাজগঞ্জ প্রতিনিধি : সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার সরকার সারা দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যে বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছেন তার অংশ হিসাবে সড়কগুলো দ্রুততম সময়ের মধ্যে নির্মিত হবে।

Shamol Bangla Ads

বিগত কোন সরকার প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলির অবকাঠামো ও যোগাযোগ উন্নয়নে কোন পদক্ষেপ না নেয়ায় এসব গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগেনি।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বেলকুচির রাজাপুর, ধুকুরিয়া বেড়া ও দৌলতপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগুলির উন্নয়নে পদক্ষেপ নেয়। এরই ফলশ্র“তিতে এসব গ্রামের মানুষ নতুন দিনের সন্ধান পেয়েছেন। দেশবাসী যদি আবার জননেত্রী শেখ হাসিনাকে দেশ সেবার সুযোগ দেন তবে অসমাপ্ত সকল উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। সোমবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রাজপুর খা বাড়ি থেকে চকমকিমপুর, মুকুন্দগাঁতী বাজার ব্রীজ থেকে চালা প্রাণি সম্পদ অফিস পর্যন্ত, সুবর্ণসারা এমপি রোড হতে হান্নান তালুকদারে বাড়ি পর্যন্ত এবং ক্ষিদ্রমাটিয়া বোল্ডার বাজার থেকে চালা হাট পর্যন্ত সড়ক সহ মোট ৮ টি সড়ক নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সড়ক গুলির মধ্যে ৬টি সড়ক ৫ কোটি ১৫ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও ৩টি সড়ক ১ কোটি ১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে বেলকুচি পৌরসভার উদ্যোগে নির্মিত হবে। এ সময় উপজেলা নির্বাহি কর্মকর্তা তরিকুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি একেএম ইউসুফজী খান, সহ সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হামিদ আকন্দ, সোনিয়া সবুর আকন্দ, বেলকুচি পৌরসভার মেয়র আলহাজ মফিজ উদ্দিন খান লাল, উপজেলা প্রকৌশলী নুর মোহাম্মদ, রাশেদুল ইসলাম সিরাজ, আব্দুল হান্নান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!