ads

শনিবার , ২১ নভেম্বর ২০২০ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা ডপস’র শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২১, ২০২০ ৩:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা ‘ডপস’ এর মেধাবী শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর শনিবার উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের মধুটিলা ইকোপার্কে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ও সরকারের সচিব মো. রাশেদুল ইসলাম।

Shamol Bangla Ads

ডপস প্রতিষ্ঠাতা সেনা সদস্য মো. শাহিন মিয়া বিএসপি’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ এর জলবায়ু বিশেষজ্ঞ ড. ফজলে রাব্বী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শারমিন পারভিন, নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম ও সিনিয়র সাংবাদিক হাকাম হীরা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মালিঝিকান্দা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম, জুলগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ হোসেন জনি, মাওলানা ভাষাণী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেসমিন আক্তার, শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শবনম মোস্তারি ও শামিম হোসেন প্রমুখ। সমাবেশে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং ডপস সদস্য শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথি ২০১৯-২০ সেশনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ১৭ জন ডপস সদস্য দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন। এর আগে এনজিও ব্যুরো মহাপরিচালক সকালে জেলা শহরের খরমপুরস্থ ডপস কার্যালয় পরিদর্শন করেন এবং ডপস এর নানা কার্যক্রম সম্পর্কে অবগত হন।
উল্লেখ্য, ডপস প্রতিষ্ঠাতা সেনা সদস্য শাহিন মিয়া এ কাজের জন্য ইতোপূর্বে মহামান্য রাষ্টপতি কর্তৃক বিশিষ্ট সেবা পদক এবং সর্বশেষ ২০২০ সালে জাতীয় শুদ্ধাচার পুরস্কার লাভ করেন। তার এ সংগঠনে বর্তমানে ৬ষ্ঠ শ্রেণি থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর সংখ্যা রয়েছে ৩৫০ জন। এসব শিক্ষার্থীকে ডপস থেকে খাতা-কলম, বই-পত্র ও বিভিন্ন শিক্ষা উপকরণসহ বিভিন্ন সময়ে ফরম ফিলাপ ও ভর্তির জন্য আর্থিক সুবিধা প্রদান করে আসছেন। এ সংগঠনে বর্তমানে ঝড়ে পড়া থেকে শিক্ষা জীবনে ফিরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে প্রায় অর্ধশত শিক্ষার্থী।

Need Ads
error: কপি হবে না!