জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : ব্র্যাক পেইস’র বিতর্ক বিকাশ প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে সেমি ফাইনালে বিজয়ী হয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়। রোববার সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘দারিদ্রতা নয়- জনসংখ্যাই দেশের প্রধান সমস্যা’ বিষয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগীতার সেমি ফাইনালে বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ফাইনালে উর্ত্তীণ হয়। সিলেট ব্র্যাক শিক্ষা কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মিল্টন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর কবীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা শিক্ষা কমকর্তা জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা গুলজার আহমদ খাঁন। দলনেত্রী রায়হানা ইসলামের নেতৃত্বে রিফাত তাসনীম প্রভা, নাহিমা আক্তার নিপা, আতিয়া আদিবা ও সাদিয়া তাসনীম প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।




