সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শান্তিরাজ খ্রীষ্টপর্ব ও বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উপলক্ষে সাংস্কৃতিক সন্ধা গতকাল রোববার পত্মীতলার চাঁদপুকুর মিশনে পালিত হয়েছে।
সকালে মিশন হলরুমে শান্তিরাজ খ্রীষ্টপর্ব ও নবান্ন উৎসব উদ্ভোধন করেন চাঁদপুকুর ক্যাথলিক মিশনের ফাদার ইনচার্জ ফাদার ইগ্নাশিউস বিন্দু হেম্ব্রম। এ সময় তিনি বলেন, জগতে মুক্তির কাজ যিনি করেন তিনি হলেন একজন যাজক। সকলের জন্য যেমন নিজের জন্য তেমনি পাপের প্রাশ্চিত্তবলি উৎসর্গ করতে হয়। তিনি আরো বলেন, আমরা কাউকে বিশ্বাস দান করাতে পারিনা সয়ং ঈশ্বর সরাসরি আমাদেরকে বিশ্বাস দান করে থাকেন। সন্ধায় নবান্ন উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরোদমে মেতে উঠেছিল মিশনের কিশোর কিশোরীর দল এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রামের আদিবাসী ও খ্রিষ্টান ধর্মের লোকজন। সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন চাঁদপুকুর ক্যাথলিক মিশনের ফাদার ইনচার্জ ফাদার ইগ্নাশিউস বিন্দু হেম্ব্রম।




