স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ীতে শীতার্তদের মধ্যে লেপ বিতরণ করা হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঘাকপাড়া বাজারে ব্যবসায়ী সাইফুল ইসলাম রামচন্দ্রকুড়া ইউনিয়নের ৭০ জন দরিদ্র মানুষের মাঝে ওই লেপ বিতরণ করেন।
এ সময় যুবদল নেতা হুমায়ুন কবীর, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ নুরূল আমীন, নালিতাবাড়ী ইউপি চেয়ারম্যান আশরাফ আলী, ব্যবসায়ী ইসমাইল হোসেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির, রাজনীতিক ও সমাজসেবক দেলোয়ার হোসেন, খলিলুর রহমান বাবুল মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।




