ads

শুক্রবার , ২২ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুর মুজিবনগর সীমান্তে বিএসএফের গুলিতে এক গরু ব্যবসায়ী আহত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২২, ২০১৩ ৫:৫৪ অপরাহ্ণ
মেহেরপুর মুজিবনগর সীমান্তে বিএসএফের গুলিতে এক গরু ব্যবসায়ী আহত

মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর বর্ডার পাড়া সীমান্তে বিএসএফের গুলিতে আজিজুল হক (২৮) নামের এক গরু ব্যবসায়ী আহত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে জয়পুর বর্ডার পাড়ার সীমান্তের ৯৬ এর ৫ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে। সে জয়পুর গ্রামের ঝড়– মন্ডলের ছেলে।
আহত আজিজুলের চাচাতো ভাই আলিম জানিয়েছেন, শুক্রবার রাত ১১টার দিকে এলাকার কয়েক জন গরু ব্যবসায়ী জয়পুর গ্রামের বর্ডার পাড়া সীমান্তের ৯৬ এর ৫ এস পিলারের পাশ দিয়ে ভারতীয় গরু আনতে যায়। কাঁটা তারের বেড়ার নিচ দিয়ে গরু পার করার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। তাদের ছোড়া গুলিতে আহত হয় অজিজুল। অন্যরা পালিয়ে এলেও এক ঘন্টা পর তারা আবার ফিরে গিয়ে আজিজুলকে উদ্ধার করে নিয়ে আসে। সে মেহেরপুরের স্থানীয় একটি ক্লিনিতে চিকিৎসাধীন রয়েছে।
বিজিবি’র মুজিবনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু তাহের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজিজুলকে জিজ্ঞাসাবাদের পর আসল ঘটনা জানা যাবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!