মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার-২ কুলাউড়া-কমলগঞ্জ আংশিক আসন থেকে এবার আওয়ামীলীগের টিকেটে নির্বাচন করার লক্ষে একাধিক সংখ্যক প্রার্থী দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করেছেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ইতোমধ্যে দলের নেতা ও দলীয় সমর্থক অনেকে ফরম পূরণ করে কেন্দ্রীয় আওয়ামীলীগ এর নির্বাচনী বোর্ডে জমাও দিয়েছেন। যারা দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন তাদের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের বর্তমান এমপি সৈয়দা জেবুন্নেছা হক, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ আব্দুর রউফ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, গত সংসদ নির্বাচনে এ আসনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী এডভোকেট আতাউর রহমান শামীম, পুলিশের সাবেক এআইজি বজলুল করিম, যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম রহিম, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা কামাল হাসান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোসাদ্দিক আহমদ মানিক, মৌলভীবাজার জর্জ কোর্টের সাবেক পিপি, আওয়ামীলীগ নেতা এড. আজাদুর রহমান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শফিউল আলম শফি, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতাউর রহমান চৌধুরী সোহেল, আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করেছেন। এছাড়াও আরো দু’চার জন উক্ত আসন থেকে নির্বাচনী ফরম ক্রয় করেছেন বলে গুঞ্জন রয়েছে।তবে কে এই ভাগ্যবান ব্যক্তি আগামী সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে ।




