ads

বুধবার , ২৯ এপ্রিল ২০২০ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বলিউড অভিনেতা ইরফান খান আর নেই

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৯, ২০২০ ৩:৫৮ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক : চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান খান। ২৯ এপ্রিল বুধবার সকালে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। মৃত্যুকালে স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন এ অভিনেতা।

Shamol Bangla Ads

ইরফান খান কোলন ক্যানসারে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার অবস্থার অবনতি হলে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মঙ্গলবারই অভিনেতা ইরফানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। যদিও সেই সময় অভিনেতার মুখপাত্র জানান, ইরফান খানকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তিনি বেঁচেই আছেন। এই খবর শুনে কিছুক্ষণের জন্য হলেও আশ্বস্ত হয়েছিলেন ইরফান ভক্তরা। তবে শেষ রক্ষা হলো না।

পিকুখ্যাত এ তারকা অভিনেতা দীর্ঘদিন কোলন ইনফেকশনসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সবশেষ তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয় বলে জানিয়েছে ইরফান খানের মুখপাত্র।

Shamol Bangla Ads

গত শনিবার (২৫ এপ্রিল) জয়পুরে বাড়িতে ইরফান খানের মা সইদা বেগম মারা যান। ভারতে চলমান লকডাউনের কারণে মাকে শেষবারে মতো দেখতে পারেননি তিনি। এরই মধ্যে ইরফান খান নিজেও অসুস্থ হয়ে পড়েন। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইরফান খানের নিউরো অ্যান্ডোক্রিন টিউমারে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। এরপর দীর্ঘ সময় লন্ডনে চিকিৎসা হয় এই অভিনেতার। গত বছর এপ্রিলে ভারতে ফেরেন তিনি। বক্স অফিসে ইরফানের কামব্যাক সিনেমা ছিল ‘আংরেজি মিডিয়াম’। যদিও করোনার জেরে ১ সপ্তাহও হলে টেকেনি ওই সিনেমা। আপাতত ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে স্ট্রিম হচ্ছে সিনেমাটি।

উল্লেখ্য, বাংলাদেশের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবিতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা ইরফান খান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!