ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে ব্র্যাক সভাকক্ষে হাইব্রিড বোরো ধান চাষের উপর কৃষকদের এক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর সোমবার সকালে ব্র্যাক এর আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়। এ সময় কৃষি কর্মকর্তা চিন্ময় রায়, ব্র্যাকের খাদ্য নিরাপত্তা কর্মসূচীর স্থানীয় ব্যবস্থাপক চম্পক আইচসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।




