ads

শনিবার , ১৬ নভেম্বর ২০১৩ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দামুড়হুদায় এক চড়ে বৃদ্ধের মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১৬, ২০১৩ ১:১১ অপরাহ্ণ

Chuadangaচুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুর কুল্লাগ্রামে ধানকাটা নিয়ে বিরোধের জের ধরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধ সার্থক মন্ডল (৮২)। ১৬ নভেম্বর শনিবার সকালে স্থানীয় একটি চায়ের দোকানে ওই ঘটনা ঘটে। একই গ্রামের শহিদুল ও নজরুলের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে শহিদুলের এক চড়ে বৃদ্ধ সার্থক মন্ডল মারা যায়।
জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুর কুল্লাগ্রামের মৃত ফকির চাঁদ মন্ডলের ছেলে সার্থক মন্ডল শনিবার ভোরে মসজিদে ফজরের নামাজ পড়ে সকাল সাড়ে ৬ টার দিকে গ্রামের একটি চা’য়ের দোকানে চা’খেতে বসে। এসময় প্রতিবেশী রবজেলের ছেলে নজরুল ইসলাম ওরফে নজু ও আজিজুল ইসলামের ছেলে শহিদুল সেখানে চা খেতে যায়। তারা চায়ের দোকানে সার্থক মন্ডলকে দেখে জমির ধান কাটা নিয়ে বাগ-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এরই এক পর্য়ায়ে শহিদুল বৃদ্ধ সার্থককের গালে সজোরে একটি চড় মারলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে দ্রুত কার্পাসডাঙ্গার একটি প্রাইভেট ক্লিনিকে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!