জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতক উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে শুক্রবার বিকেলে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুকে গ্রেফতারের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিকেলে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে তারা প্রতিবাদ সভা করেছে। উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি বাকি বিলাহ’র সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, ছাতক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোশতাক আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ তিতুমীর, কালারুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অদুদ আলম, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক হিফজুল বারী শিমুল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম আহবাব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মানিক, পৌর যুবদলের সভাপতি, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন। বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি সায়েম আলম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি শাহাব উদ্দিন, ইব্রাহিম আলী মেম্বার, খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক রাকিব আলী, যুগ্ম সম্পাদক তোফায়েল খান বিপন, দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি, সহ-প্রচার সম্পাদক আলী আকবর, দপ্তর সম্পাদক আলাল মিয়া, অর্থ সম্পাদক শাহরিয়ার তারেক, স্বেচ্ছাসেবকদল নেতা সুলতান মিয়া, ফরিদ মিয়া, নবির হোসেন, জসিম উদ্দিন, লাল মিয়া, ফয়জুল হক, আব্দুস সোবহান, আঙ্গুর মিয়া, জাহাঙ্গীর আলম চৌধুরী, ফয়ছল আহমদ, করিম আলী, রিয়াজ উদ্দিন, জমির উদ্দিন, শামীম আহমদ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক খায়ের উদ্দিন, যুবদল নেতা রাসেল মাহমুদ, কামাল উদ্দিন, রিয়াজ উদ্দিন পাশা, ছায়েদ মিয়া, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফ বিলাহ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল মুনিম মামনুন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান সাদেক, রনি মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, টেকনিক্যাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন, ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ প্রমুূখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন, বিএনপির কেন্দ্রিয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি দিয়ে তত্ত¡াবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। হামলা-মামলা দিয়ে বিএনপিকে রাজপথ থেকে সরানো যাবেনা।




