জিএইচ হান্নান, শেরপুর : শেরপুর জেলা শহরের পৌরসভার কসবা কাঠঘর মহল¬ার বিশিষ্ট শিক্ষাবিদ আহসান উল¬াহ খাঁন ওরফে বাচ্চু মাষ্টার গত ১৩ নভেম্বর রাত ২টায় অসুস্থ অবস্থায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল¬াহে……………রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আহসান উল্ল¬াহ খাঁন শেরপুর শহরে সবার কাছে বাচ্চু মাষ্টার হিসেবে পরিচিত ছিলেন। তিনি পৌর শহরের কালীবাজারস্থ বাগড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক ও প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। এছাড়াও তিনি কসবা বাইরবাদ জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় তার নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।




