ads

বুধবার , ১৩ নভেম্বর ২০১৩ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গৃহবধূকে গণধর্ষণ : স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ২ বখাটে ধর্ষক

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৩, ২০১৩ ৭:১৭ অপরাহ্ণ

Follow-Up 5স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদী উপজেলায় পথে একা পেয়ে এক  গৃহবধূকে গণধর্ষণের ঘটনা স্বীকার করেছে গ্রেফতারকৃত ২ বখাটে ধর্ষক। ১৩ নভেম্বর বুধবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এরা হচ্ছে শ্রীবরদী উপজেলার লংগরপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে শফিকুল ইসলাম (২৮) ও খবির উদ্দিনের ছেলে মিজানুর রহমান (২৫)। পরে তাদের পক্ষে জামিনের আবেদন শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বুলবুল আহমেদ তাদের উভয়কে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, শেরপুর সদর উপজেলার ধোপাঘাট গ্রামের দরিদ্র পরিবারের তালাকপ্রাপ্তা মহিলা সোমবার সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার মামদামারী এলাকায় সাবেক স্বামীর বাড়িতে থাকা ৫ বছরের মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে লংগরপাড়া ব্রিজের নিকট পৌছলে স্থানীয় ৪ বখাটে তার গতিরোধ করে এবং তার মুখ বেঁধে পাশের ধান ক্ষেতে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। গুরুতর আহত গৃহবধূ কাতরাতে থাকলে লোকজন তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন কয়েকজনকে আটক করলে ধর্ষিতা গৃহবধূ লংগরপাড়া গ্রামের শফিকুল ইসলাম ও মিজানুর রহমানকে শনাক্ত করে। এরপরই বেরিয়ে আসে ওই ঘটনায় জড়িত একই এলাকার ইদ্রিস ও বারেক নামে অপর দুই বখাটের নাম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!